শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

সেন্ট মার্টিনমুখী জাহাজ আবারও সমুদ্রে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।

সাগরের হাওয়ায় আবার ভেসে উঠেছে সেন্ট মার্টিন যাত্রার ডাক। টানা বিরতির পর আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজের চাকা ঘুরতে শুরু করেছে। পাশাপাশি দুই মাসের জন্য মিলেছে রাত কাটানোর অনুমতিও।

দ্বীপের ভেতরটায় এখন এক আলাদা কোলাহল—দোকানে দোকানে রংতুলির ছোঁয়া, রিসোর্টে বাঁশ–ছনের গন্ধ, আর সারাবছর পর্যটকশূন্য পড়ে থাকা জায়গাগুলো আবার গোছাগাছির উত্তাপে গরম।

লোকজনের মুখে শুনলাম, নভেম্বর জুড়ে অনুমতি থাকলেও কেউ ভ্রমণে যায়নি। ফলে পর্যটননির্ভর শতশত পরিবার প্রায় স্তব্ধ হয়ে ছিল। এবার অন্তত সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে—এমনটাই আশাবাদ দ্বীপবাসীর।

রিসোর্ট মালিক সমিতির কর্মকর্তা আবদুর রহিম জিহাদী জানালেন, দ্বীপের দুই শতাধিক রিসোর্টে দ্রুত সংস্কার চলছে। পরিবেশবান্ধব গাছ–বাঁশ–ছন আনতে প্রশাসনের আলাদা অনুমোদন থাকায় কাজ আরও সহজ হয়েছে।

অন্যদিকে, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বললেন, এ মৌসুমে যাত্রী পরিবহনে সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে—কর্ণফুলি এক্সপ্রেস থেকে শুরু করে সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ, আটলান্টিকসহ সবগুলোই এবার নতুন সাজে।

সরকারি নির্দেশনা একটু কঠোর—রাতে সমুদ্রসৈকতে আলো নয়, উচ্চশব্দ নয়, বারবিকিউও নয়। কেয়াবনে প্রবেশ বা কেয়া ফল–ফুল সংগ্রহও বন্ধ। কাছিম, পাখি, প্রবাল, শামুক–ঝিনুক—সবকিছুর নিরাপত্তা রাখতেই এই নিয়ম। সাগরপাড়ে মোটরচালিত যান নিষিদ্ধ; পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকও নিরুৎসাহিত। পর্যটকদের কাছে প্রত্যাশা—নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...