শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

নারায়ণগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু; ডিপিডিসির ২ প্রকৌশলী বরখাস্ত

আদমজী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটনায়..!
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)  এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সাময়িক বরখাস্ত করেছে ডিপিডিসি।
রোববার (৪ ডিসেম্বর) তাদের বরখাস্তের বিষয়টি প্রকাশ পায়।
প্রসঙ্গ উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর আদমজী এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ-র পরবর্তীতে  দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাদের দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন ডিপিডিসি কর্তৃপক্ষ।
এসময় ডিপিডিসির সহকারী প্রকৌশলী রাহুলসহ একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন যে, ৩ ডিসেম্বর তাদের সিদ্ধিরগঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।
একইসাথে ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্বে সিদ্ধিরগঞ্জের নির্বাহী প্রকৌশলীর নিয়োগ দেয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিদ্যুৎগ্রাহক, এলাকাবাসীসহ ভুক্তভোগীদের অভিযোগ, এখানে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতির মাধ্যমে দফতরটিকে অনিয়মের আখড়ায় পরিণত করেছিলেন।
এসকল ঘুষ-বাণিজ্যের অভিযোগ নিয়ে প্রায় একাধিক প্রতিবেদন গণমাধ্যম প্রকাশের পর বিভাগীয় কিছু কর্মকর্তাকে বদলি করা হলেও রহস্যজনক কারনে অমিত অধিকারী বহাল তবিয়তে থেকে যান। কিন্তু পাপ ছাড়ে না বাপকেও। অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভুক্তভোগী গ্রাহকদের ক্ষোভ কিছুটা লাঘব হয়েছে।
এ-র আগে গত ২৬ নভেম্বর সকালে আদমজী ইপিজেডের কাছে ট্রান্সফরমারের কাজ চলাকালে হঠাৎ লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নজরুল ইসলাম মৃত্যুর ঘটনার পর ৩টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হলেও রিপোর্ট প্রকাশ হওয়ার বিষয়টি ডিপিডিসির কোনো কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...