শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

জুড়ীতে মা ও চার বছরের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি;

 

 

মৌলভীবাজার প্রতিনিধি।।

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও তার চার বছর বয়সী ছোট্ট সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮শে ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, উত্তর বড়ডহর গ্রামের স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। একই সঙ্গে মা ও চার বছরের শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আরোও জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...