শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ষড়যন্ত্র ছিলো, আছে, চলবেই, আমরা কিছুতেই থামবো না: সম্প্রীতি সমাবেশে মান্নান

 

ধানের শীষের প্রচারণা তৃণমূলেও জনপ্রিয়তার ঢেউ তুলেছে..!

 

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ষড়যন্ত্র ছিল, আছে, চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না..! ধানের শীষের প্রচারণা তৃণমূলেও জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, যা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি গণমানুষের আস্থার ভিত্তিতে।

শনিবার (২২ নভেম্বর) সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় মান্নান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি জুগিয়েছে। ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব।তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা।সম্প্রীতির সমাবেশে উপস্থিত নেতারা বলেন, ধানের শীষের গণজোয়ার কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।

এসময় সম্প্রীতির সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...