শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এবার নারায়ণগঞ্জ-৪ আসনে নতুন মোর; নির্বাচনের ঘোষণা ‘কিং মেকার’ মো. আলীর

 

 

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ-৪ আসনে নতুন মোর। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ খ্যাত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। তিনি স্পষ্ট জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফতুল্লার বক্তাবলীতে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আমি আপনাদের এলাকার মানুষ ও মাটির সাথে মিশে গিয়েছি। এই বক্তাবলী ও গোগনগর এলাকার যারা আছেন, আপনারা যদি আমাকে সমর্থন করে সাহস দেন ও আমার জন্য দোয়া করেন তাহলে আমি আগামী নির্বাচন করব।

“আপনারা জানেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। আপনারা যদি চান আগামী দিনে আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার কাজ করি, তাহলে অবশ্যই আমি স্থানীয় নেতা ও আমার নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিবো।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান এ বীর মুক্তিযোদ্ধা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মবিনুর রহমান ও সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়।

এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ উল্লেখ্য যে,  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিএনপির কোনো কমিটিতে না থাকলেও তিনি এ অঞ্চলের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং জনপ্রিয় শীর্ষে অবস্থা করছেন।
গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি। আসনটিতে বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে, কেন্দ্রীয় বিএনপির সবুজ সংকেত এখনো কেউ পাননি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...