শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব: গণসংযোগে মাসুদুজ্জামান

 

 

 

বিশেষ প্রতিবেদক।।

দেশের জনসাধারণ ভোটের অধিকার ফিরে পেয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট থেকে শুরু করে ১নং রেলগেট, ঐতিহ্যবাহী বোসকেবিন, টানবাজার ও মিনাবাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে ঘরে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পৌছে দিয়েছি। জনসাধারনের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। জাতীয়তাবাদী দলের পূর্ণ জাগরণ হয়েছে। আশা করি নির্বাচনে, নারায়ণগঞ্জ সদর ও বন্দরের জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

গণসংযোগকালে নগরীর বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত লোকজন, পথচারী ও জনসাধারণের সাথে কথা বলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান। তারা স্বতস্ফুর্তভাবে মাসুদুজ্জামানের পাশে থাকার কথা বলেন। রাস্তার দুইপাশের বিভিন্ন শপিংমল ও বহুতল ভবন থেকে সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান মাসুদুজ্জামানকে।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...