শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

বিজয় ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন বিশ্বজুড়ে চাউর

 

 

আন্তর্জাতিক বিনোদন ডেস্ক।।

 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ২০১৮ থেকে ২০২৫ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন। পরে গোপনে বাগদান সেরে ফেলেন তারা। এনিয়ে চাউর হলেও, সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি রাশমিকা ও বিজয়।

তবে কখনো শহরের এখানে-সেখানে তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনোবা আবার সামাজিক মাধ্যমে তাদের দেখা গেছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে!

এর আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন এ তারকা জুটি। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজসিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাশমিকা ও বিজয়।এদিন উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এ তারকা জুটি, সেটি স্পষ্ট।

এদিকে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েন দুই তারকার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভেসে যান এ তারকা জুটি। তবে এই বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...