শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক-৩

টেকনাফ প্রতিনিধি।।
টেকনাফ সীমান্তে আবারও সফলতার স্বাক্ষর রাখল বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। নাফ নদীর তীরবর্তী এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযানে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় মাদক পাচারচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যায় চক্রটির মূল সমন্বয়কারী মোঃ ওসমান।
বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায় ২ বিজিবি। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তিনজনকে আটক করে অভিযানকারী দল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দিনভর অনুসন্ধান চালানো হয় নাফ নদীর ভাটা চলাকালীন তলদেশে। সন্ধ্যায় কাদামাটির নিচে বিশেষ পদ্ধতিতে লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের পরিচয়—সাত্তার আমীন (৪৬), আব্দুল মালেক (৩৮) এবং ফয়েজ উল্লাহ (১৯), তিনজনই টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
পলাতক আসামি—মোঃ ওসমান, গ্রাম পুরাতন পল্লানপাড়া; পাশাপাশি আরও ১–২ জন অজ্ঞাত সদস্য।
জব্দ আলামত—২০,০০০ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন।
অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান—
সীমান্ত সুরক্ষা এবং মাদক প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযান তারই ধারাবাহিকতা। পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...