শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

গাইবান্ধায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
 রোববার (২৩ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে আনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে তারিক রিফাতকে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কারাগার কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।
জেলার আতিকুর রহমান জানান, সম্প্রতি তারিক রিফাতের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলামের বর্ণনায় উঠে আসে তারিক রিফাতের শেষ কয়েকদিনের করুণ ইতিহাস। গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পরই তাকে পুনরায় গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার তাকে থানায় আনা হয়। রোববার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...