সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার
- আপডেট সময়- ০৪:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আওয়ামীলীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি প্রধান।
সিআইডি কর্মকর্তা মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
প্রসিকিউশন আরও জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-তে কর্মরত থাকার সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































