শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: ছয় জিম্মি মুক্ত, অস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানো হয়। পাচারকারীরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা পাহাড় ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানে পাচারকারীদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে পাচারকারীদের হাতে বন্দী ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এসব মানুষকে পাহাড়ে আটকে রেখেছিল। পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, স্থানীয় কিছু দালাল তাঁদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।

আটক পাচারকারীর নাম মো. রুবেল (২১)। তাঁর বাড়ি টেকনাফের করাচিপাড়া লেঙ্গুরবিল এলাকায়।
অভিযানে জড়িত অন্য পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,

“মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। টেকনাফ সীমান্তে অবৈধ কার্যকলাপ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”

আটক পাচারকারী ও উদ্ধার করা আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...