শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

ফরিদপুর জেলা প্রতিনিধি।।

বাংলাদেশে সম্প্রতি ইসকন কর্তৃক পরিচালিত খুন, গুম এবং মুসলমানদের উপর নির্যাতন ও প্ররোচণামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশে ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা ভাঙ্গা ঈদগা মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা চত্তরে গিয়ে এ বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঈদগাহ জামে মসজিদে জুম্মার নামাজে আগত স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসুল্লিগণ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গায় সাবেক নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ, মাজহারুল ইসলাম ও মো. লিওন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইসকনের নামে দেশে যে ধরনের গুম, খুন এবং উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ বলেন, “আমরা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, দেশের সব মসজিদের সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি আমাদের অনুরোধ— “জুমার খুতবায় যেন মুসল্লিদের সামনে ইসকন কর্তৃক পরিচালিত এই সন্ত্রাস ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়, যাতে মানুষ সত্যটি জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে।”
বক্তাগণ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একের পর এক উসকানিমূলক ও ঘৃণাবাদী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষার্থে তৎপর ও ডিউটি পালন করতে দেখা যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...