শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

অপরাধমূলক কর্মকাণ্ড রোধসহ ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে পুলিশবক্স স্থাপন করা হবে

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলা  এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রবেশ পথ লিংক রোডে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা করছে জেলা প্রশাসন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লাস্থ লিংক রোডের সাইনবোর্ড এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার(এসপি) জসীম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।

এর আগে লিংক রোডের জালকুড়ি বিজিবি ব্যাটালিয়নের পাশে ট্রাফিক পুলিশের জন্য বরাদ্দকৃত ডাম্পিং ব্যবস্থার জন্য নির্ধারিত স্থান ও ভূঁইগড়ে অবস্থিত জোড় পুকুর পাড় জামে মসজিদ পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ী কেন্দ্রিক অঞ্চল। এখানকার ব্যবসায়ীরা বিশ্বের সকল ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছে, এজন্য নারায়ণগঞ্জেও ঐতিহ্য রয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবসা বাণিজ্যের কার্যক্রম চলে এবং বিশ্বের বিভিন্ন প্রতিনিধিগন এই সংযোগ সড়কটি ব্যবহার করে শহরে প্রবেশ করে। ফলে এই সড়কটির নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষটি বিবেচনা রেখে পুলিশ সুপার(এসপি) আমাদের বলেছিলেন যে, আমরা যদি এখানে একটি ট্রাফিক পুলিশ বক্স দিতে পারি তাহলে চাষাঢ়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কের নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা প্রশাসক(ডিসি) বলেন, কোন ধরনের ছিনতাইকারী ও দুষ্কৃতকারীরা যেন সাধারণ মানুষের ওপর কোন অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ প্রবেশ পথে একটি পুলিশ চেকপোস্ট থাকবে।

এ সময় জেলা পুলিশ সুপার(এসপি) জসীম উদ্দিন বলেন, যে সব জেলা আমাদের জাতীয় অর্থনীতিতে বেশি রাজস্ব খাতে অবদান রাখে, তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নিতাইগঞ্জ, নদীবন্দর, গার্মেন্ট শিল্পসহ নানা খাতের বিকাশে এখানে মানুষের আনাগোনার পরিমান অনেক বেশি। ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে প্রবেশ মুখ এই সাইনবোর্ড। সুতরাং এই প্রবেশ মুখটিকে আমরা সুন্দর, নান্দনিক ও দৃষ্টিনন্দন করতে পারি। সে বিষয়ও আমাদের পরিকল্পনা রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মো. আব্দুল করিম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম।

প্রসঙ্গত উল্লেখ্য যে,  এ-র আগে লিংক রোডের নারায়ণগঞ্জে প্রবেশ মূখ সাইনবোর্ড এলাকায় অস্থায়ী সকল দোকানপাট, অটো ও সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...