শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

না’গঞ্জে র‍্যাবের হাতে আটক আসামীকে ছিনিয়ে নিল সহযোগীরা, র‍্যাব সদস্যসহ আহত-৪

 

 

ইনসেটে ছবি : ডাকাত সরদার সাহেব আলী

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে আটক ডাকাত সরদার সাহেব আলী (৩৮)-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত সরদারের সহযোগী সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের ৩ সদস্যসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় রানা নামে একজন বাসিন্দাও রয়েছেন।

ওয়াপদা কলোনি বউবাজার এলাকার বাসিন্দা সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

প্রত্যক্ষদর্শী র‍্যাব সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে সাদা পোশাকধারী র‌্যাবের একটি আভিযানিক দল। এরপর দুইজন র‌্যাব সদস্যের পাহারায় তাদেরকে বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে রাখা হয়। এ সময় অন্য র‌্যাব সদস্যরা তার সহযোগীদের ধরতে অভিযানে গেলে ৮-১০ জনের একটি ডাকাত দলের সন্ত্রাসী বাহিনী এসে র‌্যাব সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে সাহেব আলীকে ছিনিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর সিপিএসসি’র লে. কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার সাহেব আলীকে আটক করে।  এ সময় একদল সন্ত্রাসী বাহিনী তাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে ডাকাত সরদার সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...