শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন 

সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজাসহ এক কারবারি গ্রেপ্তার

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ চিহ্নিত ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম হোসেন মনা (৪২)। সে নাসিক সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আব্দুল লতিফ স্বর্ণকারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম জানান, রাতে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, পুল কাঠপট্টি এলাকায় মনির হোসেনের শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্টের সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজাসহ অবস্থান করছে। খবর পেয়ে ততক্ষণাৎ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে হোসেন মনা দৌড়ে পালানোর চেষ্টা করে।তখন পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে।

এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি হোসেন মনার বিরুদ্ধে পূর্বে থেকেই মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত একজন চিহ্নিত মাদক কারবারি। তার সহযোগীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...