নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৪ মাদক কারবারি
- আপডেট সময়- ১২:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে নগরীর ২নং রেলগেইট এলাকায় রেলওয়ে সুপার মার্কেটের পূর্ব পাশে উকিলপাড়া জামে মসজিদের পেছন দিকের রেললাইনের পাশের হাঁটার রাস্তা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর থানার দক্ষিণ রেলী বাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৯), মফিজ উদ্দিনের ছেলে মো. সুমন (২৯), নতুন জিমখানা এলাকার গরিব হোসেনের ছেলে মো. শামীম ওরফে ক্যাইলা (২৮), এবং বাবুরাইল বটতলা হাজী বাড়ির ভাড়াটিয়া মৃত হাছানের স্ত্রী পাখি বেগম (৪৪)।
অভিযান চলাকালীন সময়ে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার (১৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































