শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

দেশের ১৭ জেলার ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...