শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টেকনাফের নাফ নদীতে ভেসে উঠল রোহিঙ্গা যুবকের অর্ধগলিত লা*শ

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আনোয়ার প্রজেক্টের পূর্ব পাশে নদীর হরের চরে লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেন বিজিবিকে।
খবর পেয়ে বিজিবি নৌ–পুলিশকে বিষয়টি জানায়। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরে নিহতের স্ত্রী লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তাঁর স্বামী মো. বশির আহমেদ (৩৪) প্রায় সাত–আট দিন আগে উখিয়া ক্যাম্প–১১, ব্লক ডি/১৫ এলাকার শেড থেকে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ হন।
স্থানীয় জেলে আবদুস সালাম বলেন, “আমরা নদীতে জাল ফেলছিলাম। হঠাৎ দেখি কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি মানুষের লাশ। তখনই বিজিবিকে খবর দিই।”
চৌধুরীপাড়ার এক গ্রামবাসী বলেন, “নাফ নদীতে মাঝেমধ্যেই মৃতদেহ ভেসে আসে। কেউ মাছ ধরতে গিয়ে ডুবে যায়, কেউ আবার সীমান্ত পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।”
নৌ–পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...