অনলাইন ডেস্ক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নৌ-পথে অভিযান চালানোর সময় চাঁদাবাজদের হামলায় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আটকৃত হলেন, নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. রানা (২৭) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একজন ফোন করে জানান কিছু চাঁদাবাজ টাকার জন্য তাদের মারধর করছে। খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। আটক দুই যুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.