বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইমন হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি আল মাহাবুব (৩৭) ও দিল মোহাম্মদকে (৬৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ০৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা আসামি দুজনকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের পিবিআই বুধবার(২২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকায় অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ইমন (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের পিতা সিরাজ মিয়া আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরবর্তীতে পিবিআই মামলাটি ২১ অক্টোবর গ্রহণ করে ছায়া তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে আসামি আল মাহাবুব ও দিল মোহাম্মদকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অন্য সহযোগীদের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে ইমনকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছে
প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগ এনে আটককৃত এমরানকে ছাড়িয়ে নেওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে গ্রেপ্তারকৃত এজাহার নামীয় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে হত্যা করে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.