শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

সাবরাংয়ে ‘মাদক সম্রাট’ জুবাইরের বিলাসবহুল বাড়িতে অভিযান

ফরহাদ রহমান,
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে কথিত ‘মাদক সম্রাট’ মো. জুবাইরের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দীর্ঘ আট ঘণ্টাব্যাপী এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র, ওয়াকিটকি সেট, সিসি ক্যামেরা ও নগদ টাকা জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর মাদকচক্রের মূলহোতা জুবাইরের বাড়িটি ঘিরে ফেলে বিজিবির বিশেষ দল। অর্ধশতাধিক সদস্যের অংশগ্রহণে বাড়ির ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় হটপটের ভেতরে ইয়াবা লুকিয়ে পালানোর চেষ্টাকালে আইয়ুব আলী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। একই সময় বাড়ির ভেতরে আত্মগোপন করে থাকা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯)কেও গ্রেপ্তার করা হয়।
তবে মূলহোতা মো. জুবাইর (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় আগেও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
গোপন কুঠুরি থেকে ইয়াবা, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার
তল্লাশির একপর্যায় বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি ও আলমারি থেকে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, দুটি ওয়াকিটকি সেট, চারটি সিসি ক্যামেরা, সাতটি চাপাতি, চারটি চাকু, একটি ল্যাপটপ, দুটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটন ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকও জব্দ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,
“যত শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া মুছে ফেলার জন্য বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
মামলা প্রক্রিয়াধীন
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক জুবাইরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...