শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ আটক-৬

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২২ পিস নিষিদ্ধ ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে খানপুর সরদারপাড়া দরদী হাউজিংয়ের শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ৩৬,৬০০ টাকা), মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো. সাইদুল ইসলাম (২৩), মো. রাজীব (২৭), মো. সাগর (২৫) ও মো. রমজান হোসেন (৩২)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার অর্থ লেনদেন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরনের “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক কারবারিদেরকে ছাড় দেওয়া হবে না।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...