শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়: সচিব জাহেদী

 

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে রূপগঞ্জের তারাব পৌরসভায় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (আরবান প্রাইমারি হেলথ প্রকল্প) পরিদর্শন করেছে এডিবির একটি প্রতিনিধি দল। এসময় পৌরসভায় নামমাত্র মূল্যে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

শুক্রবার (১০ আগস্ট) সকালে এডিবির প্রতিনিধি দলটি প্রকল্পের আওতাধীন থাকা দুইটি নগর স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী তারাব পৌরসভার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাব পৌরসভায় অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। এসকল শিল্প কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এডিবির অর্থায়নে করা নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে।

তিনি আরও বলেন, আরবান প্রাইমারি হেলথ প্রকল্পটি সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো এবং এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভ। এডিবির প্রতিনিধি দল তারাব পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। দেশের শিল্পাঞ্চলে দরিদ্র ও শ্রমিক শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারাব পৌরসভার এই মডেল প্রকল্পটিকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...