শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টেকনাফে অপহরণচক্রের তিন সদস্য গ্রেপ্তার

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
অভিযান চলাকালে ভুক্তভোগীদের তিনজন র‌্যাবের কাছে আশ্রয় নিয়ে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের আরও চারজন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
আক্তার হোসেন (৩৪), পিতা জাফর আলম, মাতা মোছাঃ মোস্তফা খাতুন, বাড়ি হাতিয়ার ঘোনা, ২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন;
মো. হামিম (২১), পিতা মো. কাছিম, মাতা মোছাঃ ছলিমা খাতুন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-০৪, উখিয়া;
এবং আরাফাত উল্লাহ (২৬), পিতা আব্দুর রহমান, মাতা রাজুমা বেগম, বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প-১৯, উখিয়া, কক্সবাজার।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে এনে আটক করে রাখে এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে র‌্যাব-১৫ কার্যালয়ে আশ্রয় নেয় ও অভিযোগ করে।
ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অপহরণ, মানবপাচার, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...