শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

জবি’র ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকান্ড, সামনে এসেছে চাঞ্চল্যকর ফুটেজ

 

 

 

জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ২ যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় ২ যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের গায়ে ছিল কালো ও অন্যজনের গায়ে ছিল গোলাপী রঙের টি-শার্ট।

তবে সিসিটিভি ফুটেজটি অস্পষ্ট হওয়ায় ভিডিওতে ওই ২ যুবকের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, দৌড়ে পালানো ওই ২ যুবকের মধ্যে একজন জুবায়েদের টিউশনি করানো ছাত্রীর বয়ফ্রেন্ড। তবে বিষয়টি নিশ্চিতে সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি আশপাশের ফুটেজগুলোও দেখছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগে রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাটিতে টিউশনি করাতেন জুবায়েদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটি ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...