শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে ৭৮ মোবাইল চুরি, গ্রেপ্তার-১২

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার কুমারখালীতে বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান থেকে ৭৮টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনের অনুষ্ঠানে লাখো মানুষ অংশগ্রহণ করে। ভীড়ের সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমারসহ একাধিক চক্র।

সোমবার কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, অনুষ্ঠানের তিনদিনে ফোন চুরির ঘটনায় ৭৮ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া ২১ হাজার ৫০০ জাল টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারার শাওন ইসলাম বলেন, শনিবার লালন মাজারে গিয়েছিলাম।

রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। একই অভিযোগ করেন, কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস। তিনিও থানায় একটি জিডি করেছেন।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে জানান, কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাতে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ একজনকে আটক করে র‍্যাব।

তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...