শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

উখিয়ায় র‍্যাব ও ডিজিএফআই’র যৌথ অভিযান: ১ লক্ষ ১২হাজার ইয়াবাসহ নারী আটক

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এলাকা থেকে এক লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ ও ডিজিএফআইয়ের যৌথ দল।
র‌্যাব জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল ও ডিজিএফআই কক্সবাজারের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর ব্লক ডি/১১ এলাকায় এক নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রেখেছে। পরে র‌্যাবের অভিযানিক দলটি ওই স্থানে তল্লাশি চালিয়ে ১,১২,৪৬৩ পিস ইয়াবাসহ দিলবাহার (৫০) নামে এক নারীকে হাতেনাতে আটক করে।
আটক দিলবাহারের স্বামী মৃত আইয়ুব, পিতা মৃত লাল মিয়া এবং মাতা মৃত বেগম বাহার। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে র‌্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...