শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

জলাবদ্ধতা নিরসনে ইউএনও তাসলিমা শিরিনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস

 

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার মুসলিম নগর-নবীনগর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিনের আশ্বাস।

 

মঙ্গলবার(২৩ নভেম্বর) মহানগর জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে এই এলাকার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। এই সমস্যা সমাধানকল্পে স্থানীয়রা বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তারা।

এসময় তারা মুসলিম নগর ও নবীনগর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং পয়ঃনিষ্কাশন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

সদর ইউএনও তাসলিমা শিরিন তাদের দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস  দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহম্মাদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল, এবং মুসলিম নগর এলাকার বাসিন্দা মো. চাঁনমিয়া, মফিজুল ইসলাম, অ্যাডভোকেট ইস্রাফিল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আওলাদ হোসেন, আক্তার হোসেন, নয়াবাজার মসজিদের মুয়াজ্জিন কামরুল ইসলাম, রুহুল আমিন, মাসুদ, আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী জনসাধারণ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...