শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধায় বিএনপির জেলা কমিটির মেয়াদ শেষ হওয়া নিয়ে দলীয় অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে শনিবার (২০সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় তৃণমূল নেতাকর্মীরা।
গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে একদল নেতাকর্মী ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। তারা দাবি করেন, জেলা কমিটির মেয়াদ প্রায় নয় বছর আগেই শেষ হয়েছে। তবে এখনও এই কমিটি দায়িত্ব পালন করায় স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা অতি প্রয়োজন। তাদের মতে, বৈধ কমিটি ছাড়া দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছেনা।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, সদস্য রফিকুল ইসলাম লুলু, শফিকুল ইসলাম রুবেল, বজলুল করিম রপু, খান মো. কাওসার ওয়াহিদ সুজন, শফিকুর রহমান খোকা, হাসানউজ্জামান মাসুম, তারিকুল ইসলাম, তৌহিদুর রহমান তুহিন, মোস্তাফিজুর রহমান, দেওয়ান মানিক, জহুরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় শীর্ষ নেতৃত্ব থাকা নেতাদের কাছে তাদের দাবি পেশ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রকাশ। তারা মনে করেন, দলটির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...