শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

এবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে হামলা-ভাঙচুর

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের নিজ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার(৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী একদল লোক এই হামলা চালায়। এ সময় কাদের সিদ্দিকী বাড়িতেই অবস্থান করছিলেন।
কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী দল হেলমেট পরা অবস্থায় এসে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা জেনারেটর থেকে অকটেন তেল বের করে এবং দুটি গাড়ি ভাঙচুর করে। কর্মচারীদের চিৎকারে হামলাকারীরা মই দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে ইট নিক্ষেপ করতে থাকে, এতে বাড়ির জানালা ভেঙে যায়। গাড়িচালক মো. লিটন জানান, তারা পেট্রোল দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছিল।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
এই হামলার ঘটনা নিয়ে দুপুর ১২টায় কাদের সিদ্দিকী তার নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...