শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এবার গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জাপা’র মহাসচিবের

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

শুক্রবার(৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি এ দাবি তোলেন।

এর আগে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে একদল যুবক হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন মহাসচিব শামীম হায়দার।

তিনি বলেন, “দেশে মবতন্ত্র চলছে। সরকার এর দায় এড়াতে পারে না।” হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব যুবের আলম খান জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সভা চলাকালে এ হামলায় তাদের চারজন নেতা-কর্মী আহত হন।

শামীম হায়দার আরও বলেন, “গণঅধিকার পরিষদ বারবার এ ধরনের আচরণ করছে। সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।” দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ আগস্টও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক হামলায় আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল, রাজনীতি নিষিদ্ধকরণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষে তাদের মিছিল থেকে এ হামলা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...