শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

নারায়ণগঞ্জে নির্বাচনী সরঞ্জামসহ বিপুলসংখ্যক এনআইডি কার্ড উদ্ধার

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়ামের পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে এসে পরিত্যক্ত একটি ময়লার ভাগারে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ পোষণ করেন। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর পরিমাণে এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম দেখতে পায়ে পুলিশকে খবর দেয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু বলেন, আমি ওই এলাকায় একটি স’মিলে কাজ করি এবং অনেক দিন ধরে এ স্থানে ময়লা না ফেলার জন্য প্রচারণা চালাচ্ছি। হঠাৎ দেখি সাদা একটি গাড়ি ওই পরিত্যক্ত জায়গায় এসে বস্তাগুলো ফেলে যায়।

সন্দেহবসত আমার লোকজন গিয়ে দেখে, সেখানে এনআইডি কার্ড ও পোলিং কর্মকর্তাদের কার্ড রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে সেই পরিচয় পত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আমরা পাঁচ বস্তা এনআইডি সহ পোলিং অফিসারদের কার্ড উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া সব কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের অফিসের নয়। তবে ধারণা করা হচ্ছে কার্ডগুলো পুরোনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। কীভাবে এগুলো নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।বর্তমানে উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে জব্দ রাখা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...