বিশেষ প্রতিবেদক।।
জাতির গর্ব দেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সৈনিক মুক্তিযোদ্ধাদের জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কাজ করার লক্ষ্যে ও সার্বিক কল্যাণার্থে মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়।
এরই ধারাবাহিকতায় নাসিক ১২নং ওয়ার্ড কমান্ডের ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ আগষ্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মহাব্বত হাসেম'কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম'কে,- যুগ্ম-আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী'কে সদস্য সচিব করে ৫সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক- বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুর হোসেন মোল্লা ও সদস্য সচিব- বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী, এই নতুন নাসিক ১২নং ওয়ার্ড কমান্ড কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা এ বি এম শাহ্ আলম এবং বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, এই আহ্বায়ক কমিটি নাসিক ১২নং ওয়ার্ড কমান্ডের অন্তর্ভুক্ত সকল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কল্যাণে কাজ করবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ প্রস্তুতি নেবে। নতুন কমিটি ঘোষণা হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২নং ওয়ার্ড কামান্ডের মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.