শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

গ্রেপ্তারের ১ দিনের মাথায় রূপগঞ্জ থেকে শুটার রিয়াজের বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-১১

 

 

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুরের পরিত্যক্ত স্থান থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ র‍্যাব-১১’র, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ সিলেট ও জেলা পুলিশ সিলেটের একটি যৌথ আভিযানিক দল সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫), কে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, রিয়াজ মূলত জাফলং এলাকায় পরিবার নিয় বেড়াতে গিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শুটার রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তিনি প্রাইভেটকার নিয়ে নিজ শিশু সন্তানদের রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়।

তাকে গ্রেপ্তারের পর শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে র‍্যাব-১১’র একটি চৌকস অভিযানিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের মাছিমপুর নামক এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...