চড়থাপ্পড়ের প্রতিশোধ নিতে হাতুড়ি দিয়ে ১৫ আঘাত করে থেতলে ইকবালকে হত্যা করা হয়েছে..!
ছবি: সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।
তুচ্ছ ঘটনায় পেট্রোল পাম্পের অনিয়মকে কেন্দ্র করে বাগবিতন্ডা থেকে চড়থাপ্পড়ের ঘটনায় প্রতিশোধ নিতেই বগুড়ায় শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবালকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন রতন।হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত রতনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, স্লাইরেঞ্জসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাতুড়ি দিয়ে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান।
তিনি বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস রুমের টেবিলের ওপর ইকবাল ঘুমিয়ে থাকা অবস্থায় রতন সেখানে গিয়ে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে। তার কাছে থাকা স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে পুনরায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ক্যাশে থাকা নগদ টাকা এবং মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরেরদিন রোববার রাতে ঢাকার গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছে থেকে নিহত ইকবালের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও পেট্রোল পাম্প হতে চুরিকৃত নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, সে এবং ইকবাল একই পাম্পে চাকরি করতো। ইকবাল বিভিন্ন সময়ে পাম্পের তেল নিয়ে অনিয়ম করায় রতন পাম্পের মালিককে জানায়। এতে রতনের ওপর ক্ষিপ্ত হয়ে চড়থাপ্পড় মারে। রতন তখন প্রতিশোধ নিতে ও ইকবালকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে শত্রুতার জেরে ঘুমিয়ে থাকা ইকবালকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে হত্যা করে রতন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামিকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে হত্যার দায়ে অভিযুক্ত আটককৃত রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.