ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক নতুন ৪ মন্ত্রীসহ ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর বুলবুল হত্যাকান্ড: সিফাত বাহিনীর প্রধানসহ আটক-৯ এনবিআরে রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা না’গঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রেমিক ও নিজ বাবার সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া না’গঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও আড়াইহাজারে পুকুরে ডুবে একসাথে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার একযোগে ফের তিন জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই ‘এআই’ অটোফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র‍্যাবের জালে টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-২ আজ থেকে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’ ফের বদলে গেলো এয়ারটেল, এবার ‘সার্কেল’ নামে নবযাত্রা দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্বে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড নারায়ণগঞ্জ জেলা নাজিরের বিরুদ্ধে ভিত্তিহীন-মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রী মহল ‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া ‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’ ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ইউএনও, দেশজুড়ে তোলপাড়  রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১ কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে গান পাউডারসহ ৯টি বিস্ফোরক উদ্ধার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনের দু’সহস্রাধিক জেলেরা বনদস্যু আতঙ্কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
মোঃ কামরুল ইসলাম টিটু,
শরনখোলা প্রতিনিধি
বনদস্যু আতঙ্কে পূর্ব সুন্দররবনের দুই সহস্রাধিক জেলে। দীর্ঘ তিন মাস পর জেলেদের যখন বনে মাছ ধরতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন এমন সময় বনদস্যুদের অপহরণের খবর তাদের মাঝে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে সম্প্রতি পশ্চিম সুন্দরবন থেকে সাতক্ষীরার শ্যামনগর থানার সাত জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ এবং চাদঁপাই রেঞ্জে দুই দস্যু আটকের ঘটনায় পূর্ব সুন্দরবনের জেলেদের মাঝেও দস্যুভিতি ছড়িয়ে পড়েছে।
পূর্ব সুন্দর বন বিভাগ শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানিয়েছেন, জেলেদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং বনদস্যুদের প্রতিহত করা হবে।
বনসংলগ্ন শরণখোলা উপজেলার বগি, চালিতাবুনিয়া, খুড়িয়াখালী, সোনাতলা গ্রামের জেলেরা নাম প্রকাশ না করার শর্তে  জানান, বনবিভাগের দেয়া জুন, জুলাই, আগস্ট এই  তিন মাসের অবরোধে সাধারণ জেলেরা খুবই আর্থিক সংকটে ভুগে থাকে। এসময় তাদের অন্যকোন কাজ- কর্ম থাকে না। কোন রকম ধার দেনা করে পরিবারের ব্যয় নির্বাহ করে থাকেন।  অবরোধ শেষে ধারদেনা করে মহাজনদের কাছ থেকে দাদন এনে বনে যাওয়ার প্রস্তুতি গ্রহন করেন।
নাম প্রকাশে অনেচ্ছুক জেলেরা আরও জানান, সুন্দরবনে আগের মত মাছ পাওয়া যায় না। এছাড়া শরণখোলা রেঞ্জের  শতকরা ৮৫ ভাগ জায়গা অভয়অরণ্য এলাকার ঘোষণা করা হয়েছে। এসব কারণে এমনিতেই যখন জেলেরা সুন্দরবনে মাছ ধরতে যেতে অনিহা বোধ করছেন। সেখানে আবার  নতুন করে দেখা দিয়েছে বনদস্যুদের অপতৎপরতা।
জেলেরা জানান, মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে বনঅফিস থেকে বি এলসি ও পারমিট গ্রহণ করে বনে যেতে অনেক টাকা খরচ হয়ে যায়। তার উপর যদি বনদস্যুদের আক্রমণ হয়। মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করা হয়। তখন সাধারণ ছেলেদের দুর্দশার সীমা থাকে না । দরিদ্র জেলেদের পক্ষে ৫০ থেকে ১ লক্ষ টাকা মুক্তি পণ দিয়ে বাড়ি ফেরার সম্ভব হয় না। অনেক সময় মুক্তি পণের টাকা দিতে না পারায় দস্যুরা নির্মম অত্যাচারের শিকার হন। এমনকি দস্যুদের হামলায় জেলেদের জীবনও বিপন্ন হওয়ার শঙ্কা থাকে।
জানা যায়, গত মধু আহরণ মৌসুমেও মৌয়ালদের কাছে বনদস্যুরা ফোন করে চাঁদা আদায় করে। গত ৭/৮ মাস আগে বঙ্গোপসাগর থেকে এবং সুন্দরবনের শ্যালা সহ একাধিক বন অফিস এলাকা থেকে বেশ কয়েকজন ছেলেকে মুক্তি পনের দাবিতে অপহরণ করে বনদস্যুরা। এসব কারণে এবছর অবরোধ শেষে জেলেরা দস্যুদের ভয়ে বনে যেতে সাহস করছে না। তবে অনেক জেলে আর্থিক সংকটের হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে সুন্দরবনের যাত্রা করছেন।
সুন্দরবন ব্যবস্থাপনা কমিটি  ভিলেজ টাইগার রেসপন স্টিম (ভিটিআর টির) শরণখোলা উপজেলার ফ্যাসিলেটেটর মোঃ আলম হাওলাদার জানান, গত ১০-১২ বছর পর্যন্ত বনদস্যুদের তৎপরতা কম ছিল। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে বঙ্গোপসাগরসহ সুন্দর বনে বনদস্যু ও জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে বনের বিভিন্ন জায়গায় বনদস্যুদের জেলে অপহরণের ঘটনার খবর পাওয়া গেছে। ফলে শরণখোলার জেলেদের মাঝে অনেকটা ভীতি ছড়িয়ে পড়েছে। আশা করি বনবিভাগ এবং কোস্টগার্ডের ব্যাপক তৎপরতা থাকলে বনদস্যুরা আক্রমণ করতে সাহস পাবে না
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ জানান উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সভায় সুন্দরবনের জেলেদের সুরক্ষায় সব ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।
শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, ৬ শতাধিক বিএলসির (বোট লাইসেন্স সার্টিফিকেট) মাধ্যমে  ইতোমধ্য শরণখোলা ও বগী স্টেশন থেকে সহাস্রাধিক জেলে পারমিট করে বনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ০১ সেপ্টেম্বর বনে প্রবেশ করবেন। বনবিভাগ জেলেদের সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তবে পূর্বের তুলনায় জেলেদের সংখ্যা কিছুটা কম বলে মনে হচ্ছে। কত সংখ্যক নৌকা ও জেলে এ বছর পূর্ব সুন্দরবনে মাছ ধরবে তার সঠিক নিরূপণ করতে আরো কিছু সময় লাগবে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, বন বিভাগের স্মার্ট টিম ছেলেদের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও কোস্টগার্ডের পশ্চিমজোন কমান্ড সার্বক্ষণিক টহলে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

পূর্ব সুন্দরবনের দু’সহস্রাধিক জেলেরা বনদস্যু আতঙ্কে

আপডেট সময়- ০৫:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫