শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে ২ প্লাটুন র‍্যাব সদস্য নিয়োজিত থাকবে: সিইও

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপে সম্প্রীতির নজির স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করলেন র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে, তাই এবার সকলকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়ার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
র‍্যাব-১১ অধিনায়ক বলেন,  এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি ঘটবেও না..! কেউ যেন কোনো ধরনের গুজব বা প্রোপাগন্ডা ছড়িয়ে নাশকতা না করতে পারে, সে লক্ষ্যে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।” পাশাপাশি র‍্যাব- ১১’র দুই প্লাটুন চৌকস সদস্য সর্বক্ষন নজরদারিতে থাকবে। এসময় আমলাপাড়া পুজামণ্ডপের উদাহরণ টেনে সম্প্রীতির বার্তা দেন।

তিনি আরও বলেন,  শহরের আমলাপাড়া পূজামণ্ডপটি খুব সুন্দর ও নান্দনিক শৈলীতে তৈরি করা হয়েছে, পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দর ভাবে সম্প্রীতির সাথে কাজ করছে।

আমাদের সকল জায়গায় এ ধরনের সম্প্রীতির নজির স্থাপন করতে হবে, যাতে আমরা সুন্দর ভাবে এই ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপন করতে পারি।

পুজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিইও বলেন, র‍্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করলেও, নারায়ণগঞ্জের জন্য দুই প্লাটুন চৌকস সদস্য সার্বক্ষনিক নিয়োজিত আছে। তবে তিনি“ব্যক্তিগত ভাবে আমাদের সকলকেই সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আমাদের টহল দলতো থাকবেই, লোকবল থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি যার যার অবস্থা থেকে নিজেদেরও সতর্ক থাকতে হবে।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব ঘিরে আমাদের কোন শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেয়াও যায় না, কখন কী ঘটে..! এখন পর্যন্ত সার্বিক পরিবেশ খুবই ভালো আছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।” আশা করছি ঘটবেও না.!

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...