শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে নাফ নদীর নাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক জেলে নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। নৌকাটি কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা চারদিক ঘিরে ফেলে। পরে নৌকাটি তল্লাশি করে মাছ ধরার জালের ভেতর লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন—
আব্দুল্লাহ (৩০), মো. জহির আহমেদ (৫০),মো. কেফায়েত উল্লাহ (১৮)।
সকলের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি স্থানীয় মাদক কারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছিল। এ ঘটনায় ইমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...