শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

জাফলংয়ে ঘুরতে গিয়ে রূপগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ২২ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ সিলেটের জাফলংয়ে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে
গ্রেপ্তারকৃত রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্ত্রী, মা ও দুই সন্তানকে নিয়ে সিলেটের পর্যটন এলাকা খ্যাত জাফলং বেড়াতে আসেন রিয়াজ।

এ সময় র‌্যাবের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করলে তিনি সুকৌশলে তার প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ ১৬-১৫১৯) সন্তানদের নিয়ে পালানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি বেগতিক দেখে আলীরগ্রামে গিয়ে একটি বাড়ির বারান্দায় দুই শিশুকন্যাকে ফেলে রেখে পালাতে চান।

এ সময় ওই দুই শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হলে। তারা দ্রুত সড়কে আটকে ব্যারিকেড তৈরি করে রিয়াজকে ধাওয়া দেন। এর একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেন।খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ ও তার দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, গ্রেপ্তার রিয়াজের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মোট ২২টিরও অধিক মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা রয়েছে। তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে রূপগঞ্জ থানা পুলিশ সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...