শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

গাইবান্ধার ঘাঘট নদী থেকে শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার

 

গাইবান্ধা প্রতিনিধি।।

 

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন।এরপর দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুল নারী শিক্ষকের ভাসমান মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতে কোনো আলামতসহ কোনো কারন জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে থাকা সদর থানার ওসি (অপারেশন) আবু ইকবাল পাশা বলেন, আমরা ঘাঘট নদী থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করেছি। জানা গেছে নিহত নারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারনসহ বিস্তারিত বিষয়গুলো তদন্ত ও ময়নাতদন্ত শেষে জানা যাবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...