শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

উখিয়ার তুমব্রু সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার তুমব্রু সীমান্ত থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সীমান্তের পশ্চিমকুল এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক আলম এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্তে অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকানোর চেষ্টা করে। টহলদলকে দেখে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তবে একজনকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...