শিরোনাম
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ

মৌলভীবাজারে ৩১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার-২

 

 

মৌলভীবাজার প্রতিনিধি:

 

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫শত টাকাসহ সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ মোট ৩১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া আটককৃত সত্য দেবনাথের হেফাজত থাকা নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...