শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

না’গঞ্জে মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলায় মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ এর নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর নগরীর নবাব সলিমুল্লাহ রোড মিশনপাড়া মোড়ে এ নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ এর মহাসচিব আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল বলেন- শেখ হাসিনা একজন অত্যাচারী শাসক ছিলেন। গত ৫ আগস্ট তার যে করুন পরিণতি হয়েছিলো, সে-টা আপনারা দেখেছেন। সে এখন দেশে নাই, পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ৭ নভেম্বর যদি সিপাহী-জনতার বিপ্লব না হতো, তাহলে সেসময় দেশের কি যে হতো তা কেউই জানতোনা।
তিনি আরও বলেন- সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান’র জন্যই আমরা ৭৪ এর দূর্ভিক্ষ ও ৭৫ পর্যন্ত যে দুঃশাসন ছিলো, সে-টা উত্তরণ করতে পেরেছি। ৮১ সালে শেখ হাসিনা ও এরশাদ’র যোগসাজশে জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উনার সহধর্মিণী আন্দোলনে নামেন। এবং ৯০ এর গণঅভ্যুত্থানে এরশাদ’র পতন হয়। পরে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কখনোই খালেদা জিয়া বা বিএনপিকে শান্তিতে থাকতে দেয়নি। তারেক রহমান সবকিছু ছেড়ে বছরের পর বছর বিদেশে থেকেছেন। এটা যে কত কষ্টকর বিষয়, যার সাথে এটা ঘটে তিনিই সে-টা বোঝেন। অতি শীঘ্রই আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন। এবং যেসকল বিশৃঙ্খলা রয়েছে, সেগুলো ঠিক করবেন। ইতিমধ্যে তিনি ৩১ দফা ঘোষণা করেছেন। আর এটা শুধুমাত্র তিনিই বাস্তবায়ন করতে পারবেন।
বক্তব্য শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান’র সুস্থ্যতা ও মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ এর সকল সদস্য সহ এলাকাবাসীর মধ্যে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মিশনপাড়া পঞ্চায়েত পরিষদ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, আল-আমিন, যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সহ-সাংগঠনিক সচিব সায়েম কবীর, অর্থ সচিব আরিফ দিপু, দপ্তর সচিব জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সচিব মোসাদ্দেক আহমেদ, প্রচার বিষয়ক সচিব প্রদীপ কুমার ধর চন্দন, সাংস্কৃতিক বিষয়ক সচিব অহিদুর রহমান আরিফ, সদস্য কাজী আব্দুস সাত্তার, নাসিম আল জাহিদ, আব্দুল হাই মিলন, ফজলুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...