ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে আটক: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র ঢাকা-নারায়ণগঞ্জসহ ছয় জেলায় ফের সেনা মোতায়েন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে নারায়ণগঞ্জে এমপি পুত্র যুবদল নেতা খাইরুল ইসলাম আটক ভূমি উন্নয়ন কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা পঞ্চবটী-পাগলা পুরাতন সড়কটি না’গঞ্জ সওজ’র আওতায় আনার নির্দেশ ডিসির বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত-২ আজ বিশ্ব বাবা দিবস: ভালোবাসা ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা সাংবাদিক রেজানুর গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত ‘জলবায়ু পরিবর্তন ও প্রভাব’ নিয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত, সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত-৩০ সঠিক তথ্যের অভাবে মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: ডিসি রায়হান কবির ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ কক্সবাজারে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকার পর এবার নারায়ণগঞ্জে মিললো গুলির খোসাসহ অত্যাধুনিক পেনগান ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ বিপুল গোলাবারুদ উদ্ধার প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

গাইবান্ধায় স্কুল শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ধান ও মাছের চাষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠজুড়ে চলছে ধান ও মাছের চাষ। ফলে নিজেদের প্রিয় মাঠে খেলাধুলা করা তো দূরের কথা, মুক্তভাবে হাঁটাচলা করতেও বাধার সম্মুখীন হচ্ছে প্রায় চার শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে মাঠ বর্গা দেওয়া, মসজিদ নির্মাণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, ডাকঘর উচ্ছেদ এবং চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির সাড়ে তিন বিঘা জমির মাঠটি দীর্ঘদিন ধরে বন্দী অবস্থায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে দিগন্তজুড়ে সবুজ ধানের চারা। মাঠের একাংশে করা হয়েছে মাছের চাষ। অথচ এই মাঠেই একসময় শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেটসহ নানা খেলার রমরমা থাকত। এখন মাঠ না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বারান্দা কিংবা সামনের অল্প জায়গায় সময় কাটাতে বাধ্য হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সেই জায়গাটি কাদা-পানিতে তলিয়ে যায়, ফলে শিক্ষার্থীদের কক্ষেই আবদ্ধ থাকতে হয়।
বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির একদল শিক্ষার্থী ক্ষোভের সুরে জানায়, তাদের খেলার মাঠ দখল করে প্রধান শিক্ষক ধান ও মাছ চাষ করছেন এবং এ থেকে বছরে লক্ষাধিক টাকা আত্মসাৎ করছেন। এছাড়াও বিদ্যালয়ে একটি মসজিদ নির্মাণের নাম করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুই থেকে তিনশত টাকা করে আদায় করা হয়েছে, কিন্তু মসজিদের কোনো কাজই আজ পর্যন্ত শুরু হয়নি। শিক্ষার্থীরা প্রশ্ন তোলে, আমাদের খেলার মাঠে ধান চাষ কেন হবে? আমরা এর ন্যায্য সমাধান চাই।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তার ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয় সংলগ্ন একটি ডাকঘর উচ্ছেদ করেছেন, যা নিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। আরও মর্মান্তিক অভিযোগ হলো, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন তরুণের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করেছেন, কিন্তু কোনো চাকরি দেননি কিংবা টাকা ফেরত দেননি। এমনকি একজন খণ্ডকালীন শিক্ষক দাবি করেছেন, সাড়ে তিন বছর ধরে নিয়মিত পাঠদান করলেও প্রধান শিক্ষক তাকে কোনো বেতন দেননি; বরং স্থায়ী হওয়ার জন্য আরও তিন লাখ টাকা দাবি করেন।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই মাঠে চাষাবাদ হতে দেখছেন এবং বিষয়টি ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক জানেন।
অন্যদিকে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার পূর্বসূরী প্রধান শিক্ষকই মাঠটি বন্ধক রেখেছিলেন। বন্ধকী টাকা পরিশোধ করতে না পারায় মাঠটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ২০০৯ সাল থেকে এ বিদ্যালয়ে দায়িত্ব পালন করলেও এত বছরেও মাঠ উদ্ধারে কোনো কার্যকরী পদক্ষেপ নেননি, সে প্রশ্নের জবাবে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেনের বক্তব্য, এ বিষয়ে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ না আসায় তারা ব্যবস্থা নিতে পারেননি। তবে স্থানীয়রা এই উদাসীনতাকে একেবারেই অযৌক্তিক বলে মনে করছেন। তারা বলছেন, এলাকায় বিষয়টি সরগরম থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ পদে থাকা একজন কর্মকর্তার অজানা থাকার কথা নয়।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হওয়াপর উপজেলা প্রশাসন সচেতন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, তিনি বিষয়টি অবগত আছেন। বিদ্যালয়টির বিভিন্ন অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করে তোলা এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের স্বচ্ছ ও নিষ্পক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

গাইবান্ধায় স্কুল শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ধান ও মাছের চাষ

আপডেট সময়- ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫