শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

গনতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাসুদুজ্জামানের

 

 

অনলাইন নিউজ ডেস্ক।

 

 

 

“বিশ্ব গণতন্ত্র দিবসে” গণতন্ত্র রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক অধিকার নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতার নিশ্চয়তা। অথচ দেশে আজ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। সারা দেশে মব সন্ত্রাস, চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং নৈরাজ্যকর পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। গণতন্ত্র মানে শাসন নয়, সেবা। যেখানে সিদ্ধান্তের উৎস জনগণ, আর লক্ষ্য জনগণের কল্যাণ। এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে পথ দেখিয়েছিলেন, আজ আবার সেই পথেই আমাদের হাঁটতে হবে। বেগম খালেদা জিয়ার অবদান গণতন্ত্রে এবং তারেক রহমানের অবদান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আজকের প্রজন্মের অনুপ্রেরণা।

 

মাসুদুজ্জামান আরও বলেন, “আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে প্রত্যক্ষ করেছি, ফ্যাসিবাদী শাসন নারায়ণগঞ্জবাসীকে অনিশ্চয়তা ও দুরবস্থার মধ্যে ফেলেছে। বিশ্ব গণতন্ত্র দিবসে আমি শপথ করছি, নারায়ণগঞ্জে আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন, গণতান্ত্রিক এবং উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলব। আসুন, আমরা সবাই মিলেই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই। ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে আমরা কাজ করি।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...