শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ: দুই হাজার লোকের বিরুদ্ধে মামলা

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

কুমিল্লার হোমনায় ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে মাজারে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দুই হাজার দুইশ’ অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মামলা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন রয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনতা থানার সামনে বিক্ষোভ শুরু করে। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন দেয় এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা-ভাঙচুর করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকা প্রায় শুনশান হয়ে গেছে। গ্রেপ্তার যুবকের মা জানান, তিনি ছেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন, তবু মাজার ও বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারা ঘর ছেড়ে বের হতে বাধ্য হয়েছেন এবং মালামাল রক্ষা করতে পারেননি।
কুমিল্লা পুলিশ সুপার(এসপি) মো. নাজির আহমেদ খান বলেন, ফেসবুক পোস্ট দেয়ার পর দৃষ্টান্তমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা হামলার উস্কানি দিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...