শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

২৪’র ‘গণঅভ্যুত্থান’ স্মরণে বিএনপির বিজয় মিছিলে যোগ দিতে মাসুদুজ্জামানের আহ্বান

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

আগামী ৬ই আগস্ট (বুধবার) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসনটির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সকল বিএনপির নেতাকর্মীদের এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ক্যালেন্ডারের হিসেবে ৩ আগস্ট, কিন্তু ইতিহাসের নির্মম প্রহসন বলছে, এই দিনটি ৩৪ জুলাই হিসেবে সৈরাচারী পতনের শেষের দিক কারণ সে সময়ের এ মাসে আমরা দিন গুনেছিলাম হাসিনার পদত্যাগ ও রক্তমাখা সূর্যোদয়ের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  আমরা এখন অপেক্ষায় আছি গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আলোকবর্তিকার, যার নেতৃত্বে আছেন দেশনায়ক তারেক রহমান। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৬ আগস্টের কর্মসূচি হচ্ছে আমাদের বিজয়ের প্রতীকী উদযাপন।

বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান মাসুদ জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়।তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সকল দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৬ আগস্টের কর্মসূচিতে যোগ দেওয়ার জন উদাত্ত  আহ্বান জানিয়ে বলেন, ‘জয় আমাদের হবেই, আন্দোলনই আমাদের পথ’।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...