শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির সামনে জমে থাকা পানিতে বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার সেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার মেয়ে লামিয়া আক্তার (২৪)।
মেয়ে লামিয়া স্থানীয় সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতদের লাশ নারায়ণগঞ্জ ৩’শ শয্যা খানপুর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের অন্য সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে রোকসানার স্বামী আমির আলী বাড়ির পেছনে স্ত্রী ও মেয়েকে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদের দ্রুত তম সময়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এএসআই) কাজী আবুল বাসার বলেন, সেহারচর এলাকা নিচু হওয়ায় বৃষ্টির পানি টিনশেড ঘরে ঢুকে যাওয়ার ফলে পানি সেচার জন্য বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হয়েছিল।
ধারণা করা হচ্ছে, ওই পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...