শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ আটক-১

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশিচৌকি থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকচালককে আটক করা হয়।
বিজিবি জানায়, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। নয়াপাড়ার মোছনী এলাকা থেকে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) তল্লাশি করার সময় চালকের আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল আটক করে। তার দেওয়া তথ্যে ট্রাকের চালকের আসনের নিচ থেকে ১৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম মোশারফ (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ও জব্দ করা ট্রাককে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও মানব পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি মেনে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...