বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শী।
গত শনিবার( ২৩ আগস্ট) ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসার ভেতরে থাকা পরিবারের সকল সদস্য দগ্ধ হন।
গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাইনবোর্ডস্থ একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় একে একে পরিবারের ছয়জন সদস্য মারা যায়।